মিরপুরে আওয়ামীলীগের শোভাযাত্রায় বিএনপির নেতাকর্মীদের হামলা, সংঘর্ষ, ৭ পুলিশসহ আহত ১৫ আটক-৪
মনির হোসেন জীবন: রাজধানীর মিরপুরের ৬ নম্বর সেকশন বাজারের পশ্চিম পাশে মুকুল ফৌজ মাঠে আওয়ামীগের শোভাযাত্রা মিছিলে বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ ও হামলা চালিয়েছে। সংঘর্ষ চলাকালে ডিএমপি পুলিশের মিরপুর জোনের উপ- পুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা, এক পুলিশ কর্মকর্তা, ৬/৭ জন পুলিশ সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে।
পুলিশের উপর ইটপাটকেল ও হামলা করার সময় বিএনপি- ৩/৪ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ বিকেল ৫ টায় ডিএমপির মিরপুরের পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, পারভেজ রহমান এখবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে মিরপুর ৬ নম্বর সেকশনে বিএনপি একটি সমাবেশ করছিল। এসময় একই এলাকা দিয়ে মিরপুর ও পূরবী থানা আওয়ামীগের শান্তিপূর্ণ শোভাযাত্রা মিছিল যাচিছল। আওয়ামীগের মিছিলকে লক্ষ্য করে বিএনপির মিছিল ও সমাবেশ থেকে নেতাকর্মীরা প্রথমে ইটপাটকেল ছুড়ে মারে। এর প্রতিবাদে আওয়ালীলীগের নেতাকর্মীরা পাল্টা জবাব দেয়। এরপর উভয়ের মধ্যে সংঘর্ষ বেধেঁ যায়। পরে দফায় দফায় চলে ধাওয়া পাল্টাধাওয়া।
এসময় মিরপুর জোনের উপ- পুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লার নেতৃত্ব পুলিশ সদস্যরা এগিয়ে গেলে পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর তাদের মধ্যে সংঘর্ষ বেধেঁ যান। কিছুক্ষণ চলে ধাওয়া পাল্টাধাওয়া। এতে করে মিরপুর জোনের উপ- পুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা,দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মিজানুর রহমান, পল্লবী থানার উপ- পরিদর্শক (এসআই) সজীর খানসহ ৬/৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বাকীদের নাম জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুরে উভয় পক্ষের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। বিএনপির নেতাকর্মীরা পুলিশ ও আওয়ামী লীগের ওপর হামলা চালিয়েছে। পরে বিপুল সংখ্যক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ডিএমপি পুলিশের মিরপুর জোনের উপ- পুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা সাংবাদিকদের বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা পুলিশ ও আওয়ামী লীগের ওপর হামলা চালায়। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। এঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।
স/এষ্

