ঢাকাবুধবার , ১৩ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানিকগঞ্জে সেলফি বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহি সহ নিহত ২ আহত ১

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ১৩, ২০২২ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জে সেলফি বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহি সহ নিহত ২ আহত ১

মানিকগঞ্জ প্রতিনিধি ।। আরিচা মহাসড়কের মানিকগঞ্জের তরা কালিগঙ্গা সেতুর ওপর সেলফি পরিবহনের সাথে মোটর সাইকেলর সংঘর্ষে কলেজ ছাত্র সহ দুই জুবক নিহত হয়েছে। নিহত দুজনের বাড়ি জেলার ঘিওরের বানিয়াজুরি ইউনিয়নের রাথুরা গ্রামে।

আজ সোমবার রাত সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।দুর্ঘটনা এবং নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘিওর থানার ওসি রিয়াজউদ্দিন আহমেদ বিপলব।

প্রত্যক্ষদশীরা জানিয়েছেন রাত সাড়ে দশটার দিকে মানিকগঞ্জের তরা কালিগঙ্গা নদীতে সেতুর উপর পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি বাস পেছন থেকে একটি মোটর সাইকেল কে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র জুয়েল মিয়া এবং তার বন্ধু মোটরসাইকেল ব্যবসায়ী মোঃ আশিকুর রহমান। এ ঘটনায় আহত হয় আরেক বন্ধু হাসিবুর রহমান আটুট (২৪)।

তাকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে কয়েকটি সেলফি পরিবহন ভাঙচুর করে ও বাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ লাঠি চার্জ করে।

স/এষ্