ঢাকামঙ্গলবার , ৩ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানিকগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

চমক নিউজ বার্তা কক্ষ
মে ৩, ২০২২ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় দুই মোটরসাইকেল সংঘর্ষে মহিদুর (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ (৩ মে)মঙ্গলবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মহিদুর সদর উপজেলার সুরুন্ডি গ্রামের মফিজুল ইসলামের ছেলে। তিনি সিংগাপুর প্রবাসী ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের বন্ধু লাবু বেপারি জানান, মহিদুর তার ছোট ভাইয়ের বৌকে নিয়ে ঘুরতে বের হয়। ঘুরে বাড়ি ফেরার পথে অন্য একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হলে গুরুতর আহত হয় মহিদুর।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসারর জন্য ঢাকায় প্রেরণ করেন। ঢাকায় যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

স/এষ্