ঢাকারবিবার , ৩১ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ৩১, ২০২২ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি ।। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে সোহেল রানা( ৩২) নামের এক যুবক। সে স্থানীয় মৃত বাছের ফকিরের পুত্র। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বন্ধু মীর তপু রায়হান ।

তিনি জানিয়েছেন, রোববার বেলা তিনটার দিকে নিজ বাড়িতে পানির মটরের লাইনের কাজ করছিলেন সোহেল রানা। এসময় তিনি বিদ্যুৎপৃষ্ট হন। পরে তাকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

সোহেল রানা ২০০৬ সালে বানিয়াজুরী ইউনিয়ন স্কুল এন্ড কলেজের এসএসসির শিক্ষার্থী ছিলেন। পরিবারে তার একমাত্র মা রয়েছেন।

স/এষ্