ঢাকাশনিবার , ১১ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মানিকগঞ্জে পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ১১, ২০২১ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জে পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার

কৃষ্ণ চন্দ্র রাজবংশী মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ শহরের রিজার্ভ ট্যাংক এলাকার একটি ফ্ল্যাট থেকে পুলিশ সদস্যের স্ত্রীর হাত-মুখ বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।বাড়ির মালিক কিতাবউদ্দিন জানান, আগস্ট মাসে পুলিশ সদস্য মো. মাসুদ রানা ফ্ল্যাটটি ভাড়া নেন। তিনি গাজীপুরে কর্মরত।

স্ত্রী বিলকিস আক্তার দুই সন্তানকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকেন। ছুটিতে মাসুদ রানা আসেন। আজ সকাল ৮টার দিকে মাসুদ রানার সন্তানদের কান্নার শব্দ পেয়ে প্রতিবেশিসহ কয়েকজন ঘরে ঢুকে বিলকিসের মরদেহ দেখতে পান। পরে পুলিশ খবর দেন।

মাসুদ রানা মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। বিলকিস আক্তার মানিকগঞ্জের ঘিওর উপজেলার বরটিয়া ইউনিয়নের শ্রীবাড়ি গ্রামের মাজেদ আলীর মেয়ে।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, আপাতত মনে হচ্ছে শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে। তবে তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

স/অ