ঢাকাবৃহস্পতিবার , ১৪ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানিকগঞ্জে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর তৃতীয় মৃত্যুবাষির্কী পালিত

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ১৪, ২০২২ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর তৃতীয় মৃত্যুবাষির্কী পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি ।। মানিকগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর তৃতীয় মৃত্যুবাষির্কী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ হাসান সাঈদ।

আজ বৃহস্পতিবার বিকালে জেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে সদর উপজেলা ও পৌর জাতীয় পার্টির সহযোগিতায় জেলা জাতীয় পার্টির সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা বিল্লাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নূর কাশেম গোলাপ,জেলা জাতীয় পার্টির সহ সভাপতি আব্দুস সালাম, মোঃ নোয়াব আলী, ইয়াহিয়া চৌধুরী ইনু, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান মানিক,মোশারফ হোসেন মজনু বিশ্বাস,সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম রফিক, সাধারন সম্পাদক ডাঃ মোঃ রফিকুল ইসলাম, দৌলতপুর জাতীয় পার্টির সভাপতি মোঃ আজর আল, পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সিংগাইর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মালেক, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ জহিরুল ইসলাম চুন্নু, জেলা জাতীয় ওলামা পার্টির সভাপতি খন্দকার মোঃ সফি উদ্দিন, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব এস এম আনসার, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মোঃ মজিবুর রহমান খান শাহীন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জাতীয় পার্টি যখন দেশ পরিচালনা করেছেন সে সময়ে দেশে বেশি উন্নয়ন হয়েছে। সকল দিধাদন্ড ভুলে সকলে ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টির পক্ষে কাজ করে দলকে শক্তিশালী করবো।

আলোচনা সভা শেষে হুসাইন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

স/এষ্