ঢাকারবিবার , ১৮ ডিসেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

admin
ডিসেম্বর ১৮, ২০২২ ১২:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ প্রতিনিধি ।। মানিকগঞ্জ সদরে ট্রাকের ধাক্কায় রওশন জাহান সেন্টু নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, ব্যবসার কাজে সেন্টু ঢাকা যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সেন্টু নিহত হন। তার মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সদর উপজেলার মানরা এলাকার মমতাজ চক্ষু হাসপাতালের সামনে আজ সকাল ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ৫১ বছর বয়সী সেন্টু কুষ্টিয়ার কুমারখালীর পাহাড়পুর এলাকার নাসিরউদ্দিনের ছেলে। তিনি ইলেকট্রনিক পণ্য ব্যবসায়ী ছিলেন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, ব্যবসার কাজে সেন্টু ঢাকা যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সেন্টু নিহত হন। তার মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি মাসুদ খান আরও বলেন, ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।

স/এষ্