ঢাকাশুক্রবার , ১ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানিকগঞ্জে এসি রবিউলের ষষ্ঠ শাহাদাত বার্ষকী পালিত

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ১, ২০২২ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জে এসি রবিউলের ষষ্ঠ শাহাদাত বার্ষকী পালিত

কৃষ্ণ চন্দ্র রাজবংশী,মানিকগঞ্জ প্রতিনিধি। গুলশান হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার শহিদ রবিউল করিম(কামরুল) এর ষষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে র্যা লী, কবরে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১১ টার দিকে কাটিগ্রাম স্পোর্টিং ক্লাবের মাঠ থেকে শোক র্যা লী বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ রবিউল করিমের সমাধীস্থলের সামনে গিয়ে শেষ হয়।

পরে রবিউল করিমের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বাসাই গ্রামে রবিউল করিম প্রতিষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের ব্লুমস স্কুলে আলোচন সভা অনুষ্ঠিত হয়।

ব্লুমস্ এর সভাপতি জি আর শওকত এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিসিএস প্রশাসন একাডেমি যুগ্ম সচিব ড. আব্দুল আলীম খান, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, সদ্য পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) হোসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিশেষ শাখা অপু মোহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার হাসান ইমাম, সদর থানার ওসি আব্দুর রউফ সরকার, ব্লুমস এর সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামম সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

স/এষ্