ঢাকাশনিবার , ২৩ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানিকগঞ্জে এক লক্ষাধিক টাকার মাদক সহ একজন গ্রেফতার

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ২৩, ২০২২ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জে এক লক্ষাধিক টাকার মাদক সহ একজন গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি ।। আজ শনিবার মানিকগঞ্জে ১০(দশ) গ্রাম হেরোইন ও ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট, যার সর্বমোট মূল্য অনুমানিক ১,০৬,০০০/-(এক লক্ষ ছয় হাজার) টাকা উদ্ধারসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ) মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে আজ মানিকগঞ্জ সদর থানাধীন রাজিবপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জাফর ইকবাল (২৬) নামে এক মাদক কারবারীকে কে ১০(দশ) গ্রাম হেরোইন ও ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।

এ বিষয়ে জেলা পুলিশে সূত্রে জানা যায়,” গ্রেফতারকৃত মাদক কারবারি জাফর ইকবালের বিরুদ্ধতা আইন অনুসারে ব্যবস্থা গ্রহন করা হবে।

স/এষ্