মানিকগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের দায় ছয় চালককে জরিমানা
কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ছয় গণপরিবহণকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা-আরিচা মহাসড়কের অভিযান চালিয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল শনিবার (১৬ জুলাই) দুপুরে এ জরিমানা করেন।
এর আগে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ সদরে মূলজাল এলাকায় বেলা ১১টার থেকে দুপুর দুইটা পর্যন্ত অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জরিমানাকৃত চালকরা হলেন, সেলফী পরিবহনের চালক শামীম রেজাকে ৫ হাজার, মো.শাহীন মিয়াকে ৪ হাজার, আব্দুল আলিম মিয়াকে ৫০০, নিউ ভিলেজ লাইন পরিবহনের চালক মো.আলালকে ১ হাজার, নীলাচল পরিবহনের চালক সাহাবুদ্দিন আহমেদকে ৫০০ এবং লেগুনা চালক সিফাতউল্লাহকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়কের মূলজান এলাকায় অভিযান পরিচালনা করা হয় এবং আরিচা-পাটুরিয়া থেকে গাবতলী ১০৬ পরিবর্তে ২শ-আড়াইশ টাকা আদায় করা হচ্ছে। এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধের ছয়টি গণপরিহনের চালককে সাড়ে ১১ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, এছাড়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা দশটি গণপরিবহনের কাছ থেকে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফিরত দেয়া হয়েছে। সেই সাথে প্রত্যেক পরিবহনকে ভাড়া তালিকা প্রদর্শনের জন্য বলা হয়েছে। অভিযানে বিআরটিএর মো.সাইফুল ইসলাম সুমন, ক্যাবের সাধারণ সম্পাদ শামসুন্নবী তুলিসহ থানা পুলিশ সহায়তা করেন।
স/এষ্

