ঢাকাবৃহস্পতিবার , ৯ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানিকগঞ্জের হরিরামপুরে ৩০০ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ৯, ২০২২ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জের হরিরামপুরে ৩০০ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার

কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ প্রতিনিধিঃ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কালুই এলাকা থেকে ৩০০ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার ( ৯ জুন) সকাল ১১ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেনে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- হরিরামপুর উপজেলার কৌড়ি এলাকার মো.মিলন মোল্লার ছেলে মো.পারভেজ (৩৬), বড় হাপানিয়া এলাকার মজিবর রহমানের ছেলে রফিকুল ইসলাম জামি (২৯) ও একই এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল রানা (২১)। ওসি মোশাররফ হোসেন জানান, বুধবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের অভিযান চালিয়ে তিন যুবককে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। হরিররামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, তিন যুবকের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। দুপুরের তাদের আদালতে তোলা হবে।

স/অ