ঢাকাবৃহস্পতিবার , ১১ আগস্ট ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানিকগঞ্জের শিবালয়ে দুই কবরস্থান থেকে ১২ কংকাল চুরি

চমক নিউজ বার্তা কক্ষ
আগস্ট ১১, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জের শিবালয়ে দুই কবরস্থান থেকে ১২ কংকাল চুরি

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলার বড়বোয়ালী কবরস্থান ও উথলী ইউনিয়নের দক্ষিণ কাতরাসিন কবরস্থান থেকে গত রাতে ১২ টি লাশ চুরির ঘটনা ঘটেছে।

ঘটনাটি রাতের যে কোনো সময় ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে । ঢাকা-আরিচা মহাসড়কে পার্শ্বে পাটুরিয়া সংযোগ মোর ও সদর উদ্দিন কলেজ সাথে এ দু স্থানে বুধবার রাতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সুত্রে, উপজেলার বড়বোয়ালী কবরস্থান ও দক্ষিণ কাতরাসিন কবরস্থান থেকে রাতের যে কোনো সময় মোট ১২ টি কবর খোঁড়া হয় এবং কংকাল চুরি করে নেয়া হয়। ধারণা করা হচ্ছে একটা সংঘবদ্ধ চক্র এ ঘটনা ঘটাতে পারে।

এ বিষয়ে শিবালয় থানার এস আই সানোয়ার হোসেন জানান আমরা ঘটনা শোনা মাত্র সেখানে গিয়েছিলাম। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।

স/এষ্