ঢাকাসোমবার , ২৯ এপ্রিল ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলছেন- আলহাজ সাদেকুর রহমান

চমক নিউজ, বেনাপোল অফিস
এপ্রিল ২৯, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলছেন- আলহাজ সাদেকুর রহমান

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ বেশ কিছুদিন ধরেই দেশব্যাপী বয়ে চলছে তীব্র তাপদাহ । আর এই তীব্র তাপদাহ থেকে পথচারী ও ছিন্নমূল মানুষেদের কিছুটা তৃষ্ণা মেটানোর জন্য, নিজের জীবনের তোয়াক্কা না করে স্যালাইন ও বোতলজাত খাবার পানি নিয়ে, রাজধানীর তুরাগের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলছেন তুরাগ থানা আওয়ামী- স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, নয়ানগর নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি, তুরাগ যুব কল্যাণ সংসদের সভাপতি, মানবতার ফেরিওয়ালা’ খ্যাত আলহাজ মোঃ সাদেকুর রহমান সাদেক ।

করোনা মহামারি পরিস্থিতিতেও সাময়িক দূর্দশায় পতিত মানুষদের জন্য খাদ্য সামগ্রীসহ বিভিন্ন উপকরণ নিয়েও ছুটে গেছেন তিনি । দেশের বিভিন্ন এলাকায় বন্যা কবলিত মানুষের জন্য চাল, চিড়া, চিনি, ডাল তেল আলু, বিস্কুট, নগদ অর্থসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে গেছেন আলহাজ মোঃ সাদেকুর রহমান সাদেক । তা ছাড়া তার এলাকার প্রতিটি দুঃস্থ পরিবারকে সব সময় তার সাধ্যমতো সাহায্য সহযোগিতা করেন তিনি ।

তাই এলাকার মানুষ তাকে গরিবদুঃখীর বন্ধু ও মানবতার একজন ফেরিওয়ালা হিসেবেই বেশি চিনেন । আলহাজ মোঃ সাদেকুর রহমান সাদেক এলাকায় নানা ধরনের মানবিক কাজের মাধ্যমেই মানুষের মনে স্থান করে নিয়েছেন । তাই এলাকার মানুষ মানবিক কাজ করার জন্যই তাকে মানবতার ফেরিওয়ালা, মানবিক নেতা, অসহায়দের আশ্রয়স্থল, দানবীরসহ বিভিন্ন নামে ডাকেন ।