ঢাকামঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ বিভিন্ন দাবীতে নড়াইলে মানববন্ধন ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

চমক নিউজ বার্তা কক্ষ
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ বিভিন্ন দাবীতে নড়াইলে মানববন্ধন ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

আজম খাঁন ।। দেশব্যাপী কর্মসূচির আওতায় নড়াইল সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা পরিবারের পক্ষ থেকে জাতিকে আধুনিক শিক্ষায় এগিয়ে নেয়ার জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ বিভিন্ন দাবীতে মানববন্ধন ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় নড়াইল জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে নড়াইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর নেতৃত্বে উপজেলার সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দাখিল মাদ্রাসার সুপারগন অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) এর নিকট শিক্ষা উপদেষ্টা বরাবর প্রেরিত স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখযোগ্য দাবি সমুহ হলো: শিক্ষার মাধ্যমিক স্তর জাতীয়করণ, উপজেলা, জেলা ও অঞ্চলে যোগ্য মাধ্যমিক শিক্ষা অফিসারদেরকে পদায়ন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদেরকে মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়ন না করা এবং শিক্ষা কমিশন গঠন।

স/এষ্