মাধবপুরের নোয়াপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৭ ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা
এম এ কাদের, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চালিয়ে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নোয়াপাড়া বাজারে ৭টি প্রতিষ্ঠানে এই জরিমানা করা হয়।
মারজান হোটেলে ১০ হাজার টাকা, সোনার বাংলা হোটেলে ৫ হাজার টাকা, হক মেডিকেল ( ফার্মেসী) কে ৫ হাজার টাকা, নিতাই পালের মুদির দোকানে ২ হাজার টাকা, মিষ্টি মুখ ( মিষ্টির দোকান) কে ২ হাজার টাকা, আনন্দ মিষ্টিঘরকে ৩ হাজার টাকা ও লক্ষী মিষ্টান্ন ভাণ্ডারকে ১ হাজার টাকা জরিমানা করেছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন ।
স/এষ্

