পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের মেয়ে আসমাকে ঢাকা কমলাপুর রেলস্টেশনে বলাকা কমিউটার ট্রেনের একটি পরিত্যক্ত বগিতে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেন পঞ্চগড়বাসী।
শুক্রবার (২৩ আগষ্ট) সকালে “বাচাও পঞ্চগড়” সংগঠনের আয়োজনে ঢাকা-বাংলাবান্ধা মহাসড়কের শের-ই-বাংলা পার্ক মোড়ে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা আ.লীগের সহ-
সভাপতি আব্বাস আলী, জাতীয় পার্টির সাধারন সম্পাদক আবু সালেক, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, সমাজ কর্মী আনোয়ারুল ইসলাম খায়ের সহ আসমার বাবা ও চাচা।
বক্তারা বলেন,শুুধু প্রধান আসামী নয় এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সবাইকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক। মানববন্ধনে জেলার বিভিন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মী সহ জেলার নানা শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে।
স/এন

