ঢাকাশনিবার , ১৩ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মাগুরায় নির্বাচনের সম্মানি না দেওয়ায় ক্ষোভ ফুঁসছেন বঞ্চিতরা।

চমক নিউজ মফস্বল বিভাগ
নভেম্বর ১৩, ২০২১ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

মাগুরায় নির্বাচনের সম্মানি না দেওয়ায় ক্ষোভ ফুঁসছেন বঞ্চিতরা।

ওবায়দুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরায় গত ১১/১১/২১তারিখ বৃহস্পতিবার ইউপি নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের সম্মানি না দেওয়ায় ক্ষোভ ফুঁসছেন তারা।তারা জানান,বৃহস্পতিবার মাগুরা ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়,নির্বাচনে ভোট নেওয়ার জন্য আগের দিন বুধবার সকাল ১০টায় তারা মাগুরা আদর্শ কলেজে অবস্থান নিয়ে নির্বাচনের সকল মালামাল বুঝে নিয়ে স্ব স্ব কেন্দ্রে যেয়ে ভোট নেওয়ার জন্য সকল কার্যক্রম বুথঘর সাজানো,মাঠে বাঁশ, সুঁতলি দিয়ে ভোটারদের লাইন ঠিক করা,কোন বুথে কারা ভোট দেবেন সেটা নির্ধারণ করে দেয়াল লিখনসহ সকল কার্যক্রম শেষ করি।

রাত সড়ে ৮টার দিকে বিভিন্ন মাধ্যম থেকে খবর আসে বগিয়া ইউপির নির্বাচন সীমানা নিয়ে মামলা কারণে স্থগিত করা হয়েছে, এমন খবর পেয়ে অনেক কেন্দ্র থেকে তারা বাড়িতে চলে যায়। এর কিছুক্ষন পর মাগুরা সদর উপজেলা নির্বাচন অফিস থেকে জানানো হয় নির্বাচন হবে সকলকে স্ব স্ব কেন্দ্রে ফিরে যেতে বলা হয়।গভীর রাত প্রর্যন্ত চলে নানা গুণজন এই নির্বাচন হচ্ছে এই হচ্ছে না,দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পড়ে যায় বিপাকে।

একেক সময় বিভিন্ন সংবাদ মাধ্যম থেকেও আসছে ভিন্ন ভিন্ন খবর।শেষ প্রর্যন্ত উপজেলা নির্বাচন অফিস থেকে জানানো হয় নির্বাচন হবে আপনারা সকলে কেন্দ্র অবস্থান করবেন,আর এ বছর এই নির্বাচনকে কেন্দ্র করে জগদালের অনাকাঙ্খিত ঘটনার জন্য আগে থেকেই বলে দেওয়া সকল প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পোলিং অফিসার সকলে নির্বাচনের আগের দিন বুধবার থেকে কেন্দ্রে অবস্থান নিতে,তাই সকল কর্মকর্তা রাতভর কেন্দ্র অবস্থান করে।

সকাল সাড়ে ৭টার সময় উপজেল নির্বাচন অফিস থেকে জানানো হয় নির্বাচন হচ্ছে না আপনারা অফিসে এসে মালামাল বুঝে দিয়ে যান।সকালে স্থগিত হওয়া বগিয়া ইউপির ৯টি কেন্দ্রের মালামাল বুঝে নেওয়ার সময় তারা কৌশলে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে সম্মানির টাকা টা এই বলে রেখে দেয় যে অংশিক সম্মানি পাবেন না মোট টা পাবেন আমরা আলোচনা করে যেটা হয় সেটা আপনাদের দেওয়া হবে,আপনারা সম্মানির টাকা টা রেখে যান যেটা হয় সেটা আপনাদের দেওয়া হবে।

কিন্তু আজ শনিবার জানানো হয় কোন সম্মানি দেওয়া হবেনা,এতে করে তাদের মাঝে চরম হতাশ হয়েছেন,তারা ক্ষোভ প্রকাশ করে আরো বলেন,আমরা কিছু বলতে গেলে তারা(নির্বাচন অফিসের কর্মকর্তা) বলেন আপনারা সরকারি করেন না?আপনাদের সম্মানি ছাড়া যাদি এমনি এটা করতে বলা হত? এসব খুড়া যুক্তি বলা হচ্ছে,আমরা সরকারি চাকরি করি সেটা আমাদের কাজ, নির্বাচনের বা অন্য যে কোন কাজ করা এটা অতিরিক্ত কাজ বলেই সরকার আমাদের জন্য আলাদা সম্মানির ব্যবস্থা করেছে,আমাদের বুধবার থেকে বৃহস্পতিবার প্রর্যন্ত যাওয়া, আসা,খাওয়াসহ অন্যান্য খরচ কে দেবে?সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারপরা বলেন কেন্দ্র খরচের জন্য যে খরচ টা দেওয়া হয় তার এক পয়সাও আমারা যাওয়া, আসা, থাকা, খাওয়ার খরচ হিসাবে পাইনা তাহলে আমাদের এই খরচের টাকা টার কি হবে এমন প্রশ্ন তাদের

এ বিষয়ে মাগুরা সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অসিসার জনাব মোঃ আবু দউদ বলেন,এ বিষটা আমাদের না, আমাদের নির্বাচন কমিশন অফিস থেকে বলা হয়েছে যেহেতু ভোট হয়নি সেহেতু তাদের কোন সম্মানির টাকা দেওয়া হবে না,সকলে বুধবার থেকে কেন্দ্রে অবস্থান করেছে তাদের আসা,যাওয়া,থাকা,খাওয়া খরচের বিষয়টি কি হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,যারা কেন্দ্রে অবস্থান করেছেন তারা আমাদের কাছে লিখত দিলে আমরা আলোচনা করে খরচের বিষয়ে ব্যবস্থা নিবো।

স/অ