মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি: সালথায় প্রতিবাদ ও মানববন্ধন
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটুক্তির প্রতিবাদে ফরিদপুরের সালথায় মানববন্ধন করেছে স্থানীয় ইসলামী ঐক্যজোট ও তৌহিদী জনতা।
সোমবার বিকালে সালথা সদরের বাইপাস সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে হাজারো ধর্মপ্রান মুসলমানদের ঢল নামে।
পুরুরা মাদ্রাসার মোহতামিম আল্লামা জহুরুল হক এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, হাফেজ মোস্তফা কামাল, মাওলানা কাজী কামরুজ্জামান, হাফেজ জিকরুল্লাহ, মাওলানা জিনাতুল ইসলাম, মুফতি মুস্তাফিজুর রহমান, হাফেজ ইসমাতুল্লাহ শাহীন, মাওলানা ওহিদুজ্জামান, মাওলানা মিরাজুল ইসলাম, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা জুনায়েদ আল ফরিদী প্রমূখ।
মানববন্ধনে ভারতের ইসলাম বিদ্বেষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মাদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে বিজেপির দুই নেতা অবমাননাকর মন্তব্য করে কোটি কোটি মুসলমানদের হৃদয়কে ক্ষত-বিক্ষত করেছে। যাদের বিন্দুমাত্র ঈমান আছে তারা মেনে নিতেও পারবে না।
আমাদের প্রিয় নবী (সাঃ) কে নিয়ে ভারতীয় ওই দুই নেতার এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
পাশাপাশি ভারতের সকল পণ্য বর্জন, জি-বাংলা ও স্টার জলসা সহ সকল টেলিভিশন সম্প্রচার বন্ধ করার আহব্বান জানান বক্তারা।
স/এষ্

