মাহাবুব ইসলাম উজজ্জ্ব, মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতাঃ মাগুরার মহম্মদপুরে ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে অধ্যক্ষের ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সন্ধায় উপজেলা সদরের কমার্স কোচিং সেন্টার এবং সিটি স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জি এম সহিদুজ্জামান জুয়েল (৩০) কে সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজিমুদ্দীন আহমেদ এ দন্ডাদেশ দেন।
সূত্র জানায়, কমার্স কোচিং সেন্টারের এক ছাত্রী মাসিক বেতন দিতে কোচিং সেন্টারে যান। এ সময় প্রচুর বূষ্টি শুরু হয়। অন্য ছাত্রছাত্রী না থাকায় অধ্যক্ষ জুয়েল নানা লোভ দেখিয়ে ঐ ছাত্রীর শ্লীলতাহানীর চেষ্টা চালায়। ছাত্রী বাড়ি এসে বাবা-মাকে বিষয়টি
জানালে অভিভাবক জুয়েলের সাথে কথা বলে এর সত্যতা পান এবং প্রশাসনকে অবহিত করেন। তাৎক্ষনিক উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত বসিয়ে কমার্স কোচিং সেন্টার ও সিটি স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষের ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
স/এন

