মসজিদ সংস্কারে ৫০ হাজার টাকা অনুদান দিলেন সৈয়দ আবেদ আলী
নিজস্ব প্রতিবেদকঃ মাদারীপুরের ডাসার উপজেলার একটি মসজিদের সার্বিক উন্নয়ন ও সংস্কারের জন্য নগদ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছেন আসন্ন ডাসার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ- প্রার্থী, ইউএসএ বিল্ডার্স লিমিটেড এর চেয়ারম্যান, এলাকার আবাল-বৃদ্ধ-বনিতার প্রিয় সৈয়দ আবেদ আলী (জীবন) ।
সোমবার (১৮ই মার্চ ) উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ঘূংঙ্গিয়াকুল বাজার জামে মসজিদের সার্বিক উন্নয়ন ও সংস্কারের জন্য মসজিদ কমিটির সভাপতি ও ক্যাশিয়ারের নিকট এই আর্থিক অনুদান প্রদান করেন তিনি ।
এসময় মসজিদ কমিটির সভাপতি বলেন, আমাদের বাজারের মসজিদটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে । সামাজিক উদ্যোগে পাঁকা করণ এর কাজ শুরু করা হয়েছে ।
আসন্ন ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ- প্রার্থী সৈয়দ আবেদ আলী (জীবন) সাহেব নগদ ৫০ হাজার টাকার অনুদান দিয়ে মসজিদের উন্নয়ন কাজকে আরো গতিশীল করলেন । তিনি আরও বলেন, সব সময় অসহায় এবং হতদরিদ্র মানুষের পাশে থাকেন তিনি । তার মতো যোগ্য লোক আমাদের ডাসারের দরকার ।তাহলে ডাসারের আর্থসামাজিক এবং হতদরিদ্র মানুষের অনেক উপকার হবে ।
ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ আবেদ আলী (জীবন) বলেন, আমি জনগণের সেবক হিসেবে কাজ করতেই আসন্ন ডাসার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই ।

