ঢাকাসোমবার , ১৬ জানুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ময়মনসিংহের ফুলপুরে হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী নাছিরের শুকরিয়া আদায়

admin
জানুয়ারি ১৬, ২০২৩ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ফুলপুরে হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী নাছিরের শুকরিয়া আদায়

ময়মনসিংহ ফুলপুর উপজেলা প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান: হুইল চেয়ারে বসতে পেরে হাসি ফুটেছে প্রতিবন্ধী নাছির হোসাইনের মুখে।হুইল চেয়ারটি পাওয়ার পর এখন থেকে সে বাড়ির চারপাশ ঘুরে দেখতে পারবে।

শারীরিক প্রতিবন্ধী নাছির হোসাইনের একটি হুইলচেয়ারের আবদার শিরোনামে তার পরিবারের করুণ চিত্র নিয়ে রবিবার বিকালে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি অনেকের নজরে আসে।

নাছির হোসাইনের বিষয়টি তুলে ধরেন দুইজন গণমাধ্যম কর্মী পরে এটি নজরে পড়ে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসানের এবং একটা হুইল চেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

প্রতিশ্রুতি অনুযায়ী সোমবার সকালে উপজেলা কার্যালয়ে এ হুইল চেয়ার প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, পিআইও আশিষ কর্মকার, ইউপি চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

নাছির হোসাইনের বাড়ি উপজেলার ছনধরা ইউনিয়নের পশ্চিম বাশাটি ইউনিয়নে তার বাড়ি ।সে ঐ গ্রামের জলিল মিয়ার ছেলে।

হুইল চেয়ার পেয়ে নাছির হোসাইন বলেন’আমি খুব খুশি হয়েছি।আমি এখন চারপাশের পরিবেশ দেখতে পারব।১৯ বছর ধরে বারান্দায় আর উঠোনে এক জায়গায় বসে থেকেছি।

যারা আমাকে হুইলচেয়ার দিয়ে চারপাশে ঘুরে দেখার সুযোগ করে দিয়েছে আমি তাদের মহান সৃষ্টি কর্তা কাছে দোয়া করি, মহান আল্লাহ পাক তাদের কে এবং তাদের পরিবারের সকলকেই সুখে শান্তিতে রাখুন। পরিশেষে নাছির হোসাইন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

স/অ