ঢাকাশনিবার , ১৭ আগস্ট ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মদসহ ভারতীয় নাগরিক আটক

চমক নিউজ বার্তা কক্ষ
আগস্ট ১৭, ২০২৪ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মদসহ ভারতীয় নাগরিক আটক

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি ।। যশোরের শার্শা উপজেলার পান্তাপাড়া আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে থেকে তপন মন্ডল (৪০) নামে একজন ভারতীয় নাগরিককে আটক করেছেন বিজিবি সদস্যরা। এ সময় তার কাছ থেকে ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

আটক তপন মন্ডল ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার পেট্রোপোল থানার নরহরিপুর গ্রামের সন্তোষ মন্ডলের ছেলে।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১৬আগস্ট) রাত ৮টার দিকে আমড়াখালী চেকপোস্টের সামনে বেনাপোল থেকে যশোরমুখী একটি লোকাল বাস তল্লাশি করেন বিজিবি সদস্যরা। এ সময় বাসের ভেতর থেকে সন্দেহভাজন তপন মন্ডল নামে একজন যাত্রীকে আটক করেন তারা।

পরে তার কাছে থাকা কালো রঙের প্লাস্টিকের ব্যাগে তল্লাশি চালিয়ে দুই বোতল ভ্যাট ৬৯ এবং ২৪ প্যাকেট অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়। আটক তপন মন্ডল পাসপোর্টের মাধ্যমে কৌশলে মদ নিয়ে বাংলাদেশে এসেছিলেন।

ওই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা করেছেন বিজিবি নায়েক জাহিদুর রহমান।

স/এষ্