ভোট দিতে অস্বীকার করায় সখিপুরে ভোটারকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুর উপজেলার ৮নং বহুরিয়া ইউনিয়নের কালিদাস বল্লা চালা এলাকায় ১,২,ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পদপ্রার্থী গোলাপির সমর্থকদের হাতে বল্লা চালা এলাকায় ২৭ অক্টোবর বুধবার রাত আনুমানিক ১০ টা থেকে১১ টার সময় শিপন নামে এক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটে বলে জানা যায়।
শিপন ভোট দিতে অস্বীকার করে এবং বিতর্ক সৃষ্টি হয়। ভোট দিতে অস্বীকার করায় প্রার্থী গোলাপির ভাই রফিক কালিদাস বল্লা চালার আব্দুস সামাদের ছেলে শিপন (৩৫) এর উপর চড়াও হয়ে মারধর করে। পরে এলাকাবাসী শিপনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সখিপুর নিয়ে আসার উদ্দেশ্যে কালিদাস বাজারে নিয়ে আসে।
শিপনের মুমূর্ষু অবস্থা দেখে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফান মোটরসাইকেল যোগে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি দেখে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আহত শিপনকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
১নং ওয়ার্ড মেম্বার নাজিম উদ্দিন বলেন, একটি মারা মারির ঘটনা শুনেছি এবং আহত শিপনকে দেখতে সখিপুর হাসপাতালে গিয়েছি কিন্তু ঘটনার বিস্তারিত আমি জানিনা।
আহত শিপন জানান, উঠান বৈঠকের কথা বলে আমাকে সংরক্ষিত সদস্য প্রার্থী গোলাপির ভাই রফিকের বাড়িতে যেতে বলে এবং আমি গেলে রফিক গোলাপীকে ভোট দিতে এবং তার পক্ষে কাজ করতে চাপ দেয়, আমি অস্বীকৃতি জানালে আমাকে মারধোর করে।
জানতে চাইলে এ বিষয়ে অভিযুক্ত গোলাপি মুঠোফোনে জানান,ঐদিন আমি ৩নং ওয়ার্ডে একটি ওয়াজ মাহফিলে ছিলাম। রাত তিনটায় ফিরে আমি জানতে পারি টিভি দেখাকে কেন্দ্র করে রফিকুল ও শিপন এর মধ্যে ঝামেলা হয়। এখানে আমি জড়িত নই। তবে বিষয়টি স্থানীয় ভাবে বসে মীমাংসা করা হবে।
স/অ

