ঢাকাবৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভূরুঙ্গারীতে দুধকুমার নদের ভাঙ্গন রোধে নবমাবন্ধন

চমক নিউজ বার্তা কক্ষ
নভেম্বর ৭, ২০২৪ ১২:১৫ অপরাহ্ণ
Link Copied!

ভূরুঙ্গারীতে দুধকুমার নদের ভাঙ্গন রোধে নবমাবন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামের ভূরুঙ্গারীতে আন্ধারীঝার ইউনিয়নের চর ধাউরারকুটি এলাকায় দুধকুমার নদের ভাঙ্গন রোধে মানববন্ধন করেছে এলাকাবাসী। আন্ধারীঝার ইউনিয়ন যুবদল নেতা ছাইদুল ইসলামের ডাকে বুধবার বেলা ১২ টায় চর ধাউরারকুটি এলাকায় দুধকুমার নদের তীরে দাঁড়িয়ে এ মানববন্ধন করেন তারা।

এ সময় বক্তারা দাবি করেন দুধকুমার নদের ভাঙ্গন চলমান থাকলেও ভাঙ্গন রোধে কোনো ব্যবস্থা নেয়নি বিগত সরকার। তাই অবিলম্বে ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়ার দাবি করেন তারা।

এ সময় বক্তব্য রাখেন আন্ধারীঝার ইউপি চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল, ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সামিউল আলম খোকা, ইউনিয়ন যুবদলের সভাপতি শাহাদাত হোসেন মন্ডল, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খোকন প্রমুখ। মানববন্ধনে নদীপাড়ের কয়েকশো মানুষ অংশ নেন।

স/শাহিন