ঢাকাশনিবার , ১৩ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভূরুঙ্গামারীতে ১০ কেজি গাঁজাসহ আটক ২

চমক নিউজ মফস্বল বিভাগ
নভেম্বর ১৩, ২০২১ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

ভূরুঙ্গামারীতে ১০ কেজি গাঁজাসহ আটক ২

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। উপজেলার আন্ধারিঝাড় বাজারে অভিযান চালিয়ে মুড়ির বস্তা থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করা হয়েছে। মামলা নং ৫, তারিখ-১৩.১১.২০২১।

জানা যায়, গোপন সংবাদের ভীত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল শুক্রবার রাত দশটার দিকে উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের আন্ধারিঝাড় বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় একটি অটোরিক্সায় থাকা মুড়ির বস্তার ভিতর থেকে দুটি পোটলায় ১০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলো ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার মৃত আবুল হোসেনের ছেলে পাভেল হোসেন (২৫) ও পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মৃত বইতুল্লাহর ছেলে তারা মিয়া (২৩)।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করা হয়েছে।

স/অ