ভিক্ষুক তাহিনী মন্ত্রীর হাত থেকে ঘর পেল
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ঈদ-উল-ফিতরের আগে আজ ২৬ এপ্রিল, ২০২২ তারিখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেশব্যাপী ৩২ হাজার ৯০৪টি ঘর ঈদ উপহার প্রদান করেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত গৃহসমূহ প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এসময় নেত্রকোনা সদর উপজেলার হল রুমে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি, সহকারী কমিশনার (ভূমি) আকলিমা আক্তার, নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ-খন্দকার শাকের আহমেদসহ প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, নেত্রকোনা সদর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসন কার্যক্রম চলমানের অংশবিশেষ উপজেলায় ৪৬ টি পরিবারকে জমি ও ঘর দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শেষে প্রতিমন্ত্রী ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে জমি ও ঘর হস্তান্তর করেন। ভিক্ষুক তাহিনী মন্ত্রীর হাত থেকে জমিসহ ও ঘর পেয়ে আনন্দ মেতে উঠে উপস্থিত সবাইকে হাসালেন। ভিক্ষুক তাহিনী উপজেলার বড়গাড়া এলাকায় জমি ও ঘর পেয়েছেন।
স/বি

