ঢাকাসোমবার , ১৮ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভালুকায় শেখ রাসেল দিবস উদযাপিত

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ১৮, ২০২১ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ভালুকায় শেখ রাসেল দিবস উদযাপিত

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে।

ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণের মধ্যদিয়ে দিনব্যাপী নানা কর্মসূচিতে শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হচ্ছে।

১৮ অক্টোবর সোমবার সকালে উপজেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে শেখ রাসেলের প্রতিকৃতিতে ভালুকা উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা আব্দুল্লা আল বাকিউল বারী’র সভাপতিত্বে ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান শেলিনা রশিদ,উপজেলা কৃষি অফিসার জেসমিন জাহান, যুব উন্নয়ন অফিসার মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা মোস্তফা খান সহ উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকতাবৃন্দ উপস্থিত থেকে শেখ রাসেল ”দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস” এই শ্লোগানকে ধারণ করে পুষ্পস্তবক অর্পণ করেন।

স/বি