ঢাকাশনিবার , ২৩ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভালুকায় ড্রামট্রাক চাপায় মিল শ্রমিকের মৃত্যু

চমক নিউজ, বেনাপোল অফিস
জুলাই ২৩, ২০২২ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ভালুকায় ড্রামট্রাক চাপায় মিল শ্রমিকের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ড্রামট্রাকের চাপায় রাসেল (২৫) নামের এক মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর আরিফ ট্রেক্সটাইল মিলের ৭ নম্বর গেইটের সামনে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মিল শ্রমিক রাসেল উপজেলার কাশর আরিফ ট্রেক্সটাইল মিলের ৭ নম্বর গেইটের সামনে মোটর সাইকেল দিয়ে যাওয়ার সময় একটি ড্রামট্রাক ময়মনসিংহ ট-১১-০৭৮০ পিছন থেকে তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। খোঁজ পেয়ে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ সময় স্থানীয়রা ড্রামট্রাক ও চালক হবিরবাড়ীর তারা মিয়াকে আটক করে পুলিশে সুপর্দ করেন।

ভালুকা মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, চালক ও ড্রামট্রাক স্থানীয়রা আটক করলেও আপোশ মিমাংসা করে পরে নিজেরাই চালক ও ট্রাকটি ছেড়ে দেয়। এ ঘটনায় নিহতের ভাই জাহাঙ্গীর আলম বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

স/বি