ঢাকাসোমবার , ২০ মার্চ ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভালুকায় হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ২০, ২০২৩ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

ভালুকায় হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভালুকা (ময়মনসিংহ) তমাল কান্তি সরকার : ময়মনসিংহের ভালুকায় স্থানীয় বন বিভাগ কর্তৃক হাই কোর্টের আদেশ অমান্য করে হয়রানিমূলক মামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ সোমবার দুপুরে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশের নির্বাহী প্রধান লায়ন আব্দুর রশিদ তার নিজ বাসভবনে ওই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, স্থানীয় বন বিভাগ হাই কোর্টের আদেশ অমান্য করে আমাকে হয়রানী করছে। বনের গাছ কাটার অভিযোগে বিনা তদন্তে বন বিভাগ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। যা সম্পূণর্ মিথ্যা ও বানোয়াট।

তিনি আরও বলেন, কোনদিন অন্যায় ভাবে আমি মানুষের, সমাজের, রাষ্ট্রের কল্যানকর কাজ ছাড়া অন্য কোন কাজের সাথে কোনদিন জড়িত ছিলাম না, এখনও নই। আমার প্রতিষ্ঠিত আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনে এক হাজার লোক কাজ করছেন। আমি বিভিন্ন সরকারী বেসরকারী কার্যক্রম, শিক্ষা সহায়তা, স্বাস্থ্য, কৃষি, গৃহ নির্মান, সেনিটেশন ব্যবস্থপনা কাজ করছি ১৯৯৩ সাল থেকে।

আমাদের কার্যক্রমের মডেল বিদেশেও পরিচালিত হচ্ছে। তিনি আরো বলেন আমার সংস্থা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেমন ও সাড়া মানবিক বৃদ্ধ আশ্রমকে জড়িয়ে যে সংবাদ প্রচার করছে তা মিথ্যা, আমি নার্সারীর মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ৩০লক্ষ গাছ লাগিয়েছি। এছাড়াও বর্তমানে প্রধান মন্ত্রীর আহবানে সমবায় ভিত্তিক কৃষি উন্নয়ন প্রকল্প চালু করেছি নিজ উদ্যোগে। তিনি গনমাধ্যমকর্মীদের সহযোগীতা কামনা করেন।

স/বি