ভালুকায় শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় শিক্ষার্থীরদের মহাসড়ক অবরোধ
ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু বীরেন রায়কে লাঞ্চিতের ঘটনায় ওই স্কুলের শিক্ষার্থীরা বিচারের দাবীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত ২৮অক্টোবর সোমবার সকালে ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বীরেন রায় যথারীতি স্কুলে আসেন। পূর্ব শত্রুতার জের ধরে ঐ এলাকার অ্যাডভোকেট জসিম উদ্দিন ও সাবেক সেনাসদস্য আনিসুর রহমান বাদলের নেতৃত্বে তাকে স্কুল থেকে ঢেকে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এ ঘটনায় ২৯ অক্টোবর মঙ্গলবার ওই স্কুলের শিক্ষার্থীরা সকাল ১০.০০ হতে ১১.০০ টা পর্যন্ত ঘন্টাব্যাপী ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিচারের দাবীতে বিক্ষোভ করে। এসময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পরে দূরপাল্লার বাসযাত্রী ও পথচারীরা। খবর পেয়ে সেনাবাহিনী, র্যাব-১৪, ভালুকা মডেল থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে বিদ্যালয়ে ফিরে যায়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

