ঢাকাশুক্রবার , ১ সেপ্টেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভালুকায় পৃথকভাবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চমক নিউজ, বেনাপোল অফিস
সেপ্টেম্বর ১, ২০২৩ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

ভালুকায় পৃথকভাবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ভালুকা (ময়মনসিংহ)সংবাদদাতা- ময়মনসিংহের ভালুকায় বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠার্ষিকী উপলক্ষে শক্রবার বিকালে র‌্যালি ও আলোচনা সভা পৃথক পৃথক ভাবে পালন করেছেন। একদিকে নেতৃত্ব দিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু, অপরদিকে নেতৃত্ব দিয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ¦ মোরর্শেদ আলম।

উপজেলা বিএনপির আহবায়ক ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুর নেতৃত্বে পৌর সদরের হাইস্কুল মোড় তার অফিস থেকে প্রথমে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক র‌্যালিটি প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে মিলিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অপরদিকে একই সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ¦ মোরর্শেদ আলমের নেতৃত্বে নতুন বাসস্ট্যান্ড উনার অফিস থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক সহ পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে মিলিত হয়ে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সালাহউদ্দিন আহাম্মেদের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স/বি