ভালুকায় নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে মা খুন
ভালুকা (ময়মনসিংহ) থেকে তমাল কান্তি সরকার : ময়মনসিংহের ভালুকায় নেশনার টাকা না দেওয়ায় মাকে খুন করেছে ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন ২৭ জুলাই বুধবার রাতে উপজেলার ভালুকা ইউনিয়নের ২ নং ওয়ার্ড খারুয়ালী গ্রামে শাহাবদ্দিনের স্ত্রী রুবিনা আক্তার (৫১) এর নিকট নেশাগ্রস্ত ছেলে জনি সন্ধায় নেশা করার জন্য ৩ শত টাকা চায়।
পরে রাত ৯টার দিকে টাকা না দেয়ায় মাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় ছেলে জনি । খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ প্রেরণ করা হয়েছে। ওই রাতেই ভালুকা মডেল থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে উপজেলার বিরুনিয়া ইউনিয়ন থেকে খুনি জনিকে আটক করে।
অপরদিকে বৃহস্পতিবার সকালে খীরু নদী থেকে অর্ধ গলিত অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স/বি

