ঢাকাশুক্রবার , ১২ মে ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভালুকায় নির্মাণাধীন ফ্যাক্টরীর সীমানাপ্রাচীর ভাংচুরে অভিযোগ

চমক নিউজ, বেনাপোল অফিস
মে ১২, ২০২৩ ১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ভালুকায় নির্মাণাধীন ফ্যাক্টরীর সীমানাপ্রাচীর ভাংচুরে অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়ময়নসিংহের ভালুকায় আধিপত্য বিস্তার নিয়ে নির্মণাধীন ফ্যাক্টরীর সীমানাপ্রচীর ভাংচুরের অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার ৯নং কাচিনা ইউনিয়নের কাচিনা কাউনিয়াপাড়া গ্রামে জে এম এস ইউনিক অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ও জে এম এস কোথিন লিমিটেড নামে নির্মাণাধীন ফ্যাক্টরীতে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার ৯নং কাচিনা ইউনিয়নের কাচিনা কাউনিয়াপাড়ায় অবস্থিত জে এম এস ইউনিক অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ও জে এম এস কোথিন লিমিটেড নামে নির্মাণাধীন ফ্যাক্টরী সীমানা প্রাচীর নির্মাণ কাজ করে আসছিল।আধিপত্য বিস্তার ও বিভিন্ন অনৈতিক সুবিদা আদায়ের লক্ষে স্থানীয় শফিজ উদ্দিনের ছেলে আবুল হোসেনের সাথে ফ্যাক্টরীর বিরোধ চলে আসছিল। এরই জের হিসেবে বুধবার রাতে শরিফ আহাম্মেদ ,মজনু মন্ডল,আল অমিন,হাবু মন্ডল,দিপর নেতৃত্বে অজ্ঞাত নামা ৬০/৭০ জনের একটি দল দেশীয় অস্্রশস্্র নিয়ে নির্মাণাধীন সীমানাপ্রাচীরে হামলা চালিয়ে ভাংচুর করে।

জে এম এস ইউনিক অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ও জে এম এস কোথিন লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক মোরশেদ আলম জানান, উপজেলার কাচিনা গ্রামের শফিজ উদ্দিনের ছেলে আবুল হোসেন এর নেতৃত্বে কতিপয় দুস্কৃতকারীরা বিভিন্ন সময় বিভিন্ন অনৈতিক সুবিধা দাবি করে। গত ৯মার্চ রাতে আমাদের ফ্যাক্টরীতের হামলা ভাংচুর লুটপাট চালায় এ ঘটনায় ভালুকা মডেল থানায় দ্রæত বিচার আইনে একটি মামলা দায়ের করি। এই মামলায় আবুল হোসেন জেল হাজতে থাকায় তার ছেলে শরিফ এর নেতৃত্বে অন্যান্য আসামীরা জামিনে এসে আবারো হামলা ও ভাংচুর চালায় এতে কোম্পানির প্রায় ৫০লক্ষ টাকার ক্ষতি হয়েছে।গত ১মে তারিখে ভালুকা মডেল থানায় একটি সাধারন ডায়েরী করি জিডিনং ৫৩। ভাংচুরে ঘটনায় ভালুকা মডেল থানায় একটি দায়ের করেছি।

অভিযোক্ত আবুল হোসেনে ছেলে শরিফ আহাম্মেদ এর মোবাইল ফোনে বার বার ফোন দিয়ে সংযোগ না পাওয়ার তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান,রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

স/বি