ভালুকায় তালগাছের ডাল কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু
ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি।। ময়মনসিংহের ভালুকায় তালগাছের মরাডাল কাটতে গিয়ে দিনমজুর ফিরোজ মিয়া (৫৫) নামের একব্যক্তির গাছের উপরেই মারাযান।
ঘটনাটি ঘটেছে ১৪ আগস্ট বৃহস্প্রতিবার দুপুরে উপজেলার কাচিনা গ্রামে। নিহত ফিরোজ উপজেলার পাড়াগাঁও গ্রামের মৃত: গুঞ্জন আলী সরকারের ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারি দল তালগাছের উপর থেকে মৃত: ফিরোজ মিয়ার দেহটি উদ্ধার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে কাচিনা গ্রামের বাসিন্দা মৃত: আফতাব উদ্দিনের ছেলে জায়নাল আবেদীন ওরফে বুলবুল তার পুকুর পাড়ের তাল গাছের ডাল পরিষ্কার করার জন্য দৈনিক চুক্তিতে ফিরোজ মিয়াকে কাজে লাগান। বেলা সাড়ে ১২টার সময় ফিরোজ মিয়া তালগাছে উঠে গাছের সাথে রশি দিয়ে নিজেকে বেধে ডাল কাটা শুরু করেন।
হঠাৎ করে তাল গাছের কাটা ডাল ফিরোজের মাথায় পড়ে তিনি গুরুতর আহত হয়েপড়েন গাছের উপরেই ঝুলতে থাকেন ফিরোজ মিয়া । দুপুর ২টার দিকে ভালুকা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল খবর পেয়ে তাল গাছ থেকে মৃত: অবস্থায় ফিরোজ মিয়ার লাশ উদ্ধার করেন। পরে ভালুকা মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ মৃত: লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ভালুকা মডেল থানা এসআই ওয়াসিম জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তার মাজার হাড় ভেঙ্গে গেছে। ধারণা করা হচ্ছে তাল গাছের ডাল পড়ে তিনি মারা যেতে পারেন। নিহতের পরিবারের লোকজন বিনা ময়না তদন্তে লাশ নিয়ে যেতে চাচ্ছেন।

