ঢাকারবিবার , ২৩ জুন ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভারত ভ্রমন শেষ দেশে ফেরারপথে বাংলাদেশী নাগরিকের মৃত্যু 

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ২৩, ২০২৪ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

ভারত ভ্রমন শেষ দেশে ফেরারপথে বাংলাদেশী নাগরিকের মৃত্যু

শাহ আলম, গোয়াইনঘাট(সিলেট)প্রতিনিধি ।। তামাবিল-ডাউকি সীমান্তে ভারত ভ্রমন শেষ দেশে ফেরার পথে বাংলাদেশী নাগরিকের মৃত্যু হয়েছে।

২২ জুন বিকেল সাড়ে ৫ টার দিকে ডাউকি সীমান্তে বাংলাদেশি নাগরিক জুনায়েদ হোসাইন (৪৫) মারা যান।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে ভারতীয় ডাউকি ইমিগ্রেশন পুলিশ নিহতর লাশ তামাবিল ইমিগ্রেশন পুলিশ নিকট হস্থান্তর করে।

জানাগেছে, বাংলাদেশি নাগরিক রাজধানী ঢাকা, শের-ই- বাংলা নগর, শ্যামলী, বাসা নং-১০, ফ্ল্যাট নং- বি/৭, রোড মৃত মোঃ ইকবাল হোসেন এর জুনায়েদ হোসাইন (৪৫)। তার ব্যবহৃত পাসপোর্ট নাম্বারঃ A13114514

তিনি গত ১৯ জুন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে তামাবিল ইমিগ্রেশন হয়ে ভারত ভ্রমণে গিয়েছিলেন। ২২ জুন বিকেল সাড়ে ৫ টার দিকে ভারতের ডাউকি ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করেন।

ইমিগ্রেশন কার্যক্রম সম্পূর্ণ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র চেকপোস্টে আসার পর তিনি জানান তার সন্তানের পাসপোর্টে ভারতের ডাউকি ইমিগ্রেশনে সিল দেওয়া হয় নাই। পাসপোর্টে সিল আনতে পুনরায় ইমিগ্রেশনে যাওয়া পথে জুনায়েদ হোসেন বুকের ব্যথা অনুভব করেন।

এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে সাথে সাথে ভারতের ডাউকি ইমিগ্রেশন পুলিশ চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জুনায়েদ হোসেনকে মৃত ঘোষণা করেন।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের (ইনচার্জ) মো: রুনু মিয়া জানান, ঘটনার পর ডাউকি ইমিগ্রেশন পুলিশ বিষয়টি আমাদের অবগত করেন। ঘটনায় পর ভারত ডাউকি পুলিশ আইনগত প্রক্রিয়া শেষ করে রাত সাড়ে ১২টার দিকে জুনায়েদ হোসেনের মৃতদেহ এবং মৃত্যুর প্রয়োজনীয় কাগজপত্র সহ তামাবিল ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এসময় তামাবিল সীমান্ত ফাড়িঁর বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন। পুলিশ লাশ নিহতর নিকটতম আত্মীয় স্বজন (স্ত্রী ও বোন) হতে বুঝিয়ে দেন।

স/এষ্