ঢাকাশুক্রবার , ১৩ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

abu naser
আগস্ট ১৩, ২০২১ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
আনোয়ার জাহিদ:
ফরিদপুর ভাঙ্গায় সড়ক দুর্ঘনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে। নিহতের নাম মোঃ মাহফুজুর রহমান(৩০)।
 আজ শুক্রবার (১৩ আগষ্ট) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার চুমুরদি বাস ষ্টান্ডে এই দুর্ঘটনা ঘটে।নিহত পুলিশ সদস্য মাহফুজুর রহমান বরিশাল বিমান বন্ধর থানার রায়পারা গ্রামের মোঃআইয়ুব আলীর ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, নিহত পুলিশ সদস্য শিবচর থানায় কর্মরত অবস্হায় ছুটি নিয়ে মটর সাইকেল যোগে বরিশালের গ্রামের বাড়ী যাইতে ছিল। পথিমধ্যে, চুমুরদি বাসষ্টান্ডে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত নামা পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান পুলিশ সদস্য। পিকআপটি মুহুর্তে পালিয়ে যায়।
লাশ ময়নাতদন্ত শেষে, গতকালই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।