ব্যক্তিস্বার্থ পরিহার করে, দেশ ও দলের স্বার্থে কাজ করতে হবে- হাজী চান মিয়া
মোল্লা তানিয়া ইসলাম তমা।। শেখ হাসিনা পালিয়ে গেলেও, তার দোসররা বিভিন্ন ট্যাগ লাগিয়ে দেশকে ও বর্তমানে দায়িত্বরত অন্তরবর্তী কালীন সরকারকে অস্থিতিশীল করতে বিভিন্ন ধরনের অপচেষ্টা চালাচ্ছে।
তাই শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে ব্যক্তিস্বার্থ পরিহার করে, দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ।
সোমবার (২১শে অক্টোবর) প্রতিবেদকের সাথে একান্ত আলাপকালে উপরোক্ত কথা গুলো বলেন, ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বিএনপির যুগ্ন আহবায়ক হাজী মোঃ চান মিয়া বেপারী । তিনি বিগত ১৬বছর আওয়ামী ফ্যাসীবাদ সরকারের সময়কালে দল ও ব্যবসা -বানিজ্য করতে গিয়ে বহু নির্যাতন এবং ক্ষতিগ্রস্থের বর্ননাও তুলে ধরেন । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাধ্যমে শেখ হাসিনা সরকারের চুড়ান্ত পতন হয়েছে ।
আর এ আন্দোলনে শহীদ হওয়া সকলের আত্মার মাগফিরাত কামনা ও আহত সকলের সুস্থতা কামনা করে তিনি আরও বলেন- আমি কেন্দ্রীয় বিএনপি ও ঢাকা মহানগর উত্তর –তুরাগ থানা বিএনপির সকল সিদ্ধান্তকে সম্মান রেখে রাজনীতি করে আসছি । সকল প্রকার কোন্দল ও গ্রুপিংকে বিলুপ্ত করে, ঐক্যবদ্ধ বিএনপি গড়তে সকল নেতা- করবীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে ।
আর এ কাজটি করা তৃণমূল থেকে উঠে আসা নেতাদের পক্ষেই সম্ভব হবে । আমি দল ও মানবতার স্বার্থে রাজনীতি করতে চাই । আমি আমার এলাকাবাসী তথা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ড বাসীর সেবা করতে চাই, তাদের পাসে সবসময় থাকতে চাই ।
তাই আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই । আমি আমার এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদেরকে শহীদ প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়নে এবং দেশমাতা খালেদা জিয়া ও তারণ্যের অহংকার তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই ।
স/বি

