ঢাকাবুধবার , ২৭ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে ভোক্তা অধিকার অবহিতকরণ-বাস্তবায়ন সভা

চমক নিউজ মফস্বল বিভাগ
অক্টোবর ২৭, ২০২১ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে ভোক্তা অধিকার অবহিতকরণ-বাস্তবায়ন সভা

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ২০২১-২২ অর্থবছরের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১টার দিকে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা ও রেখা পারভীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাবু, কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বোয়ালমারী শাখার সভাপতি মহাব্বত জান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, খাদ্য নিরাপত্তা ও বাজার নজরদারি বিষয়ে সকলের সচেতনতা বাড়ানো দরকার।এ সময় সরকারি-বেসরকারী কর্মকর্তাবৃন্দ, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দসহ ক্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

স/অ