বোয়ালমারীতে একই দিনে শালী-দুলাভাই নিখোঁজ
হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপু্রের বোয়ালমারীতে একই দিনে শালী-দুলাভাই নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তাদের এই রহস্যময় নিরুদ্দেশের ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়,উপজেলার গুনবহা ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামের মিকাইল মোল্লার ছোট মেয়ে সাদিয়া খাতুন ওরফে ফাতেমা আক্তার (১৬) গত ১১ এপ্রিল করোনার টিকা নেওয়ার কথা বলে বোয়ালমারী হাসপাতালের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।
পরে আর সে বাড়িতে ফিরে আসেনি। অপরদিকে চতুল ইউনিয়নের বনচাকি গ্রামের মাজহারুল শেখের ছেলে সাদ্দাম হোসেন একই দিন বাজার করার কথা বলা বোয়ালমারীর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে সেও আর বাড়িতে ফেরেনি। ঘটনার পর দশ দিন অতিবাহিত হলেও তাদের কোন খোঁজ মেলেনি।
তারা সম্পর্কে পরস্পর আপন শালী-দুলাভাই। ফাতেমার মেজো বোন আম্বিয়া আক্তারের স্বামী হলেন সাদ্দাম। দু’জনে একই দিন নিরুদ্দেশ হওয়ায় ঘটনাটি নিয়ে এলাকায় নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। পরকিয়ার জেরে তারা একে অন্যের হাত ধরে পালিয়েছে বলে ধারণা অনেকের।
নিখোঁজ ফাতেমা আক্তারের মা মমতাজ বেগম বলেন, টিকা নিতে গিয়ে ফাতেমা আর বাড়ি ফেরেনি। ওই দিন রাতে খোঁজা-খুজির এক পর্যায়ে জামাই সাদ্দাম হোসেন ফোন করে বলেন, ফাতেমা তাদের বাড়িতে বেড়াতে গেছে অতএব তাকে নিয়ে যেন চিন্তা না করে। এরপর আমরা নিশ্চিন্ত হই।
এখনো ফাতেমা তার বোন আম্বিয়া বেগম ও ভগ্নিপতি সাদ্দামের বাড়িতেই আছে বলে দাবী করেন মমতাজ বেগম। এদিকে যোগাযোগের জন্য আম্বিয়া আক্তারের বাড়িতে গেলে তিনি বলেন, স্বামী সাদ্দাম পেশায় ভ্যান চালক। ঘটনার দিন বিকেলে বাড়িতে ভ্যান রেখে বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।
পরে শুনি বোন ফাতেমাও নিখোঁজ। তবে স্বামী-বোন একইদিন আলাদা- আলাদা ভাবে বাড়ি থেকে বের হয়েছে। এখন পর্যন্ত তাদের খবর নেই। তারা কে কোথায়, কোন উদ্দেশ্য বেরিয়েছে তা বলতে পারবো না। বাড়িতে খাবার নেই, দুই সন্তান নিয়ে কষ্টে আছি।
স/এষ্

