ঢাকারবিবার , ১১ জুলাই ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

abu naser
জুলাই ১১, ২০২১ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

 

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবাসহ আজগর শেখ (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮। গতকাল শনিবার দুপুরে উপজেলার কাদিরদি গ্রাম এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত আজগর নারাজী কাদিরদী গ্রামের জয়নাল শেখের ছেলে। তার বিরুদ্ধে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ফরিদপুর র‌্যাব-৮ জানায়, র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ আবদুর রহমান, পিএসসি এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন কাদিরদী গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আজগর শেখ(২৩), পিতা- মোঃ জয়নাল শেখ, সাং-নারাজি কাদিরদী, থানা-বোয়ালমারী, জেলা-ফরিদপুর’কে আটক করে । এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ২৭৩(দুইশত তেয়াত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দুইটি সীমকার্ডসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আবদুর রহমান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।