বোয়ালমারীতে অসামাজিক কার্যকলাপের দায়ে চৌকিদার গ্রেফতার
হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে পরকীয়া প্রেমিকাসহ এক চৌকিদারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের ২৯০ ধারায় ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের লঙ্কারচর গ্রামের রাজীবের স্ত্রীর ঘরে গিয়ে জনতার হাতে আটক হয় একই ইউনিয়নের চৌকিদার ও গোহাইলবাড়ি গ্রামের মো. ইমামুল শেখ। শুক্রবার ২২ জুলাই রাত ১১টার দিকে ওই গৃহবধূর ঘরে ঢোকে সে। তার স্বামী, শ্বশুর-শ্বাশুড়ি বাড়ি না থাকার সুবাদে অপকর্ম করতে গেলে জনতা তাদের গ্রেফতার করে।
থানা পুলিশ খবর পেয়ে পরদিন সকালে শতশত লোকের উপস্থিতিতে পরকীয়া প্রেমিক জুগলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অনৈতিক কার্যকলাপের অভিযোগে থানা পুলিশ শনিবার দুপুরের তাদেরকে ২৯০ ধারায় ফরিদপুর বিজ্ঞ আদালতে আদালতে প্রেরণ করেন।
স/এষ্

