ঢাকারবিবার , ১৯ নভেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে ডেঙ্গু রোগীর মৃত্যু

চমক নিউজ বার্তা কক্ষ
নভেম্বর ১৯, ২০২৩ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে ডেঙ্গু রোগীর মৃত্যু

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি।। ফরিদপুরের বোয়ালমারীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম হুমায়ূন খান (৫০)। তিনি আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রামের রুহুল খানের ছেলে।

জানা যায়, হুমায়ুন খান ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ১৮ নভেম্বর বেলা ৩টা ৫০ মিনিটে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরদিন ১৯ নভেম্বর ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কে এম মাহমুদ রহমান বলেন, রোগীর অবস্থা ভালো না থাকায় তাকে শনিবার ফরিদপুর রেফার্ড করা হয়েছিল।

রোগীর স্বজনরা তাকে ফরিদপুর না নিয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই রাখেন। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টায় তিনি মারা যান।

স/এস্