ঢাকারবিবার , ১৯ নভেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে দুধ বিক্রেতার মৃত্যু

চমক নিউজ বার্তা কক্ষ
নভেম্বর ১৯, ২০২৩ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে দুধ বিক্রেতার মৃত্যু

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ।। ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে শৈলেন মন্ডল (৩০) নামের এক দুধ বিক্রেতার মৃত্যু হয়েছে। শৈলেন মন্ডল উপজেলার ঘোষপুর ইউনিয়নের লঙ্কারচর গ্রামের অমৃত মন্ডলের ছেলে।

জানা যায়, রবিবার (১৯ নভেম্বর) সকালে বাড়ি থেকে বাইসাইকেল যোগে দুধ বিক্রির উদ্দেশ্যে সাতৈর বাজারে যাচ্ছিলেন শৈলেন মন্ডল। সকাল সাড়ে ৮ টার দিকে সাতৈর পাট বাজার রেল ক্রসিংয়ে রাজশাহীগামী মেইল ট্রেনের ধাক্কায় তার ডান পা কেটে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় লোকজন দ্রুত শৈলেনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে মাঝকান্দি নামক স্থানে তার মৃত্যু হয়। শৈলেনের স্ত্রী ও সম্রাট নামের ৪ বছরের একটি ছেলে রয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মাসুম জানান, শৈলেনের ডান পায়ের নিচের অংশ একেবারে বিচ্ছিন্ন হয়েছিলো।

তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছিল।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ঘটনা জানার সাথে সাথে রাজবাড়ি রেলওয়ে থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স/এষ্