ঢাকাসোমবার , ২৩ অক্টোবর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মহিলার আত্মহত্যা

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ২৩, ২০২৩ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মহিলার আত্মহত্যা

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ঝর্না বেগম (৪০) নামে এক মহিলা আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাজশাহী-বোয়ালমারী-টুঙ্গিপাড়া রেলপথের উপজেলার রূপাপাত ইউনিয়নের কাঁটাগড় রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটেছে। দুই ছেলে ও তিন মেয়ের জননী ঝর্না বেগম রূপাপাত ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের ধলা মোল্যার স্ত্রী।

এলাকা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় বাজারের ২০০ ফিট দূরে সহস্রাইল-কালিনগর সড়কের রেলক্রসিং। সোমবার বিকেল পৌনে ৪টার দিকে রূপাপাত ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের ধলা মোল্যার স্ত্রী ঝর্না বেগম মন খারাপ করে রেললাইনের দিকে যাচ্ছে।

কিছুক্ষণ পরেই যাত্রীবাহী টুঙ্গিপাড়াগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস আসলে ওই নারী রেললাইনে শুয়ে পড়েন। এ সময় তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি দুই ছেলে ও তিন মেয়ের জননী। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

কাটাগড় গ্রামের বাসিন্দা আবু বক্কার জানান, আত্মহত্যাকারী ওই নারীকে মন খারাপ করে রেললাইনের দিকে যেতে দেখি। তাকে মন খারাপের বিষয়ে জিজ্ঞাসা করলে কিছু না বলে দ্রুত হেঁটে চলে যান তিনি । মূহুর্তের মধ্যেই জানতে পারি রেললাইনে এক মহিলা মারা গেছে। এতে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়।

সোমবার রাত পৌনে ৭টায় বোয়ালমারী থানার ডহরনগর ফাড়ির উপপরিদর্শক আসলাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ঘটনাটি বিকেলে হলেও আত্মহত্যাকারী নারীর মরদেহ সনাক্ত সোমবার দিবাগত রাত সাড়ে ৬টার দিকে সনাক্ত করে তার স্বজনরা। রেলওয়ে পুলিশক ঘটনাস্থলে আসতেছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা রেলওয়ে পুলিশ গ্রহণ করবেন।