ঢাকাশুক্রবার , ২৭ জুন ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে গরুর পায়ের ছাপ অনুসরণ করে চোর পাকড়াও

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ২৭, ২০২৫ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে গরুর পায়ের ছাপ অনুসরণ করে চোর পাকড়াও

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) থেকে : ফরিদপুরের বোয়ালমারীতে গরু চুরির পর চোরকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৭ জুন) সকালে সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। আটককৃত চোরের নাম হারুন মোল্যা (৫০)। তিনি উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের হাবিবুর মোল্যার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার গভীর রাতে বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের অসিত সরকারের গোয়াল ঘরের তালা ভেঙে তিনটি গরু চুরি করে একটি সংঘবদ্ধ চোরচক্র। পরে গরুর পায়ের ছাপ অনুসরণ করে স্থানীয়রা লক্ষ্মীপুর গ্রামে গিয়ে হারুনের বাড়িতে গরুগুলো খুঁজে পান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় তাকে আটক করে লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে রাখা হয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী অসিত সরকার বলেন, “রাত আনুমানিক তিনটার দিকে আমার ছোট ভাই ঘুম থেকে উঠে দেখতে পায় গোয়াল ঘরের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখি তিনটি গরুর একটিও নেই। রাতেই লোকজন নিয়ে খোঁজে বের হই। পায়ের ছাপ অনুসরণ করে চোরের বাড়ি খুঁজে পাই এবং গরু উদ্ধার করি।”

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চোরকে আটক করে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”