বৈষম্য বিরোধী বিল পাসের
দাবিতে বরিশালে মানববন্ধন
বরিশাল ব্যুরো : বৈষম্য বিরোধী বিল ২০২২ পাসের দাবিতে বরিশালে মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে নগরের অশ্বিনী কুমার হলের সামনে মানবন্ধনে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা ললিত দাস।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের নির্বাহী পরিচালক উত্তম ভক্ত, মাইনোরিটি রাইটস ফোরাম বরিশালের সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত, বরিশাল মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও হরিজন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত দাস, রবিদাস সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক বসন্ত রবিদাস প্রমূখ।
বক্তারা বাংলাদেশে বসবাসরত ৬৫ লাখ দলিত সম্প্রদায়ের মানুষের প্রতি বিদ্যমান বৈষম্য লাঘব ও প্রতিকারের জন্য সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল পাসের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
স/অ

