বেলকুচি পৌরসভায় ইফতার পার্টি অনুষ্ঠিত
এম এ মুছা, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ বেলকুচিতে মুকুন্দগাঁতী ব্যবসায়ীদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) বেলকুচি পৌরসভা চত্ত্বরে মুকন্দগাঁতী বাজার ব্যবসায়ীদের নিয়ে ইফতার ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার পার্টি অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি আমার পৌর এলাকার মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের ধারাবাহিকতায় বেলকুচির প্রাণকেন্দ্র মুকুন্দগাঁতী বাজার এলাকার সকল অবকাঠামো রাস্তা ড্রেনেজ ব্যবস্থাসহ সকল উন্নয়ন কাজ অব্যহত রয়েছে এবং থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুল খাঁন ঘোষন, সাবেক কাউন্সিলর ও সোহাগপুর হাট বিটের বদর উদ্দিন মন্ডল, মুকুন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রামাণিক, সহ-সভাপতি মহর প্রামানিক, মুকুন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতি পরিচালকগণ, বেলকুচি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, মুকুন্দগাঁতী বাজারের সর্বস্তরের ব্যবসায়ীগণ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
স/ এষ্

