ঢাকাসোমবার , ৯ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেলকুচি এনায়েতপুর আঞ্চলিক সড়কে বালির ট্রাক চাপায় ১ জন নিহত

চমক নিউজ বার্তা কক্ষ
মে ৯, ২০২২ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

বেলকুচি এনায়েতপুর আঞ্চলিক সড়কে বালির ট্রাক চাপায় ১ জন নিহত

এম এ মুছা, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কের আজগড়ায় দ্রুতগামী বালুর ট্রাক চাপায় ১ জন নিহত হয়েছে। নিহত তারেক হোসেন (২৩) থানার মহেশপুর চরের নুর ইসলামের ছেলে। সে বেতিল বাজারে মোবাইল মেরামতের কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (০৯ মে) সকাল ১১ টা ৩০ মিনিটের দিকে বেতিল এলাকার অবৈধ বালি ব্যবসার একটি বালিবাহী ট্রাক এনায়েতপুর সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের আজগড়ায় পৌছে একটি মোটর সাইকেলকে চাপা দেয়।

এতে মোটর সাইকেল আরোহী তারেক হোসেন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে এনায়েতপুর থানার (ওসি) আনিসুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে প্রস্তুতি চলছে।

স/এষ্