বেলকুচিতে মোটর সাইকেল চোরসহ ৪ জন আটক
এম এ মুছা, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ বেলকুচিতে শুক্রবার দিবাগত রাতে বেলকুচি থানার একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান সনাক্ত করে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন খায়েরপাড়া বাজার এলাকা হইতে ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী বেলকুচি থানার মাইঝাইল গ্রামের মো: হুরমুজ আলী শেখের ছেলে মো: আব্দুল আলীম (৪২) কে আটক করে।
এছাড়া শনিবার (৪ জুন) বেলকুচি থানার অপহরণ মামলার এজাহারভুক্ত আসামী কুড়িগ্রাম জেলার কচাকাটা উপজেলার ছোনবান্দা গ্রামের মোহাম্মদ আলী কসাইয়ের ছেলে মো: কফিল উদ্দিন (২৫) পূর্ব কেদার গ্রামের মো: আলীম বক্সের ছেলে নুর মোহাম্মদ (৪০) কুড়িগ্রাম ঢাকা আশুলিয়া থানাধীন আউটপাড়া গ্রাম হইতে গ্রেফতার ও ভিকটিম উদ্ধার করা হয়।
এছাড়াও সকালে অপর এক অভিযানে কামারখন্দ উপজেলার শ্যামপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে নাঈম ইসলাম (২২) বেলকুচি থানাধীন কদমতলী এলাকা হইতে চুরি করা মোটর সাইকেলসহ গ্রেফতার করা হয়।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, বেলকুচি থানা পুলিশের অভিযানে ৪ জন আসামীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১ জন ওয়ারেন্টভূক্ত, ১ জন মোটর সাইকেল চুরি ২ জন অপহরণ মামলার আসামী। শনিবার সকালে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
স/এষ্

