ঢাকাশুক্রবার , ১৪ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বেলকুচিতে মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির নির্বাচন সম্পন্ন

চমক নিউজ মফস্বল বিভাগ
জানুয়ারি ১৪, ২০২২ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বেলকুচিতে মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির নির্বাচন সম্পন্ন

এম এ মুছা,বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজার বনিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষ ভাবে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৪ই জানুয়ারী) সকাল ৯ টা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভাবে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০৬৩ জন ভোটার উৎসবমুখর পরিবেশে তাদের ভোট প্রয়োগ করেন।

মুকুন্দগাঁতী বাজার বনিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি হিসাবে আলহাজ্ব তোফাজ্জল হোসেন (হারিকেন) ৬৬৮ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে বদর উদ্দিন মন্ডল (চেয়ার) ২৯০ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রামাণিক (গোলাপ ফুল) ৭৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন (আনারস) ১৫৭ ভোট পেয়েছেন। সহ-সভাপতি মহর আলী প্রামানিক (মোরগ) ৬৬১ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিকুল ইসলাম গরুর গাড়ি মার্কা ২৪০ ভোট পেয়েছেন।

এছাড়া ৬ জন পরিচালকরা হলেন, শফিকুল ইসলাম শফিক, আব্দুল আলীম, মোহাম্মদ আলী, মোঃ রফিকুল ইসলাম রফিক, মোঃ ফরিদুল ইসলাম, মোঃ মুকুল মোল্লা।

উল্লেখ্য, মুকুন্দগাঁতী বাজার বনিক সমবায় সমিতির মোট ১০৬৩ জন ভোটারের মধ্যে ৯৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২২ টি ভোট বাতিল হয়।

স/এষ্